মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

মাটিরাঙ্গায় একতা যুব সংঘ সংগঠনের আত্মপ্রকাশ

"একতাই শক্তি, একতাই বল" স্লোগান নিয়ে  'একতা যুব সংঘ’ সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সেখানে অফিস উদ্বোধন ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়  এই সংগঠনের শুভ উদ্বোধন হয়।

‎এসময় উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও মোঃ ইরান তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি  শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আলম রানা, পৌর বিএনপির সহ-সভাপতি শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, অত্র সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ আবু হানিফ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

‎এ সময় বক্তারা বলেন, কোনো সমাজের গতি-প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে ওই সমাজের যুবক বা তরুণদের  মানসিকতা কীভাবে বেড়ে উঠছে। আমরা মনে করি  একতা যুব সংঘ স্বেচ্ছাসেবক সংগঠন একটি  সামাজিক সংগঠন হিসেবে সেতুবন্ধনের কাজ করবে ।

‎আমাদের ভুলে গেলে চলবে না, সামাজিক সংগঠন মূলত সমাজ নিয়ে কাজ করে; সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার-প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য এ সংগঠন  কাজ করবে। এসব কাজের সঙ্গে তরুণরা যুক্ত থাকলে তারা কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সময় পাবে না।

‎তাই, আমাদের  প্রাণপ্রিয় সংগঠন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মনে রাখতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ধীরে ধীরে বিশাল  আকার ধারণ করে। মানুষের জন্য বিনাস্বার্থে কাজ করে যাবে আমাদের এ সংগঠন। সমাজের অন্যান্য মানুষকে ও  আমাদের  এ সংগঠন অনুপ্রাণিত করবে বলে আমরা আসা ব্যক্ত করি।

‎তাছাড়া বক্তারা সাবেক প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি সহ দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দেয়া কামনা করেন।

‎পরে সভায় মতামত সম্মতির ভিত্তিতে, একতা যুব সংঘ সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, এতে  মোঃ আব্দুল মান্নান সভাপতি,সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন বাবলু, সহ- সভাপতি জিল্লুর রহমান, ইরান তালুকদার সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেন সাকিব সহ ৭১ জন সদস্য  বিশিষ্ট  কমিটি ঘোষণা করা হয়।

আরও খবর






মাটিরাঙ্গায় ড্রিম ইয়ুথ ক্লাবের শুভ উদ্বোধন

২৭১ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে