কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমানের সাথে বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশনের মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশনের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মিরসরাই প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আবু সুফিয়ান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলা উদ্দিন, প্রতিষ্ঠাতা সহ-সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, উপদেষ্টা রেজাউল করিম খোকন, আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ইব্রাহিম সওদাগর, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক মাস্টার, ঢাকা জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা কমিটির ক্রীড়া সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। সবশেষে মিরসরাইয়ের সন্তান এডভোকেট সাইফুর রহমান সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনোনীত হওয়ায় তাকে বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন, আমি বাংলাদেশ বয়লার পরিচারক এসোসিয়েশনের শুরু থেকে আছি, ভবিষ্যতেও যেকোন প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন। এই দেশের চালিকা শক্তিকে সচল করার জন্য বয়লার শ্রমিকদেরও অনেক অবদান রয়েছে। আপনারা আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় একই ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকবেন। যাতে করে কেউ কখনো আপনাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে।

Tag
আরও খবর