কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডিজিটাল মার্কেটিংয়ে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা নাঈম

ডিজিটাল মার্কেটিং করে সফলতা পাওয়া তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাঈম

প্রযুক্তির হাত ধরে মানুষ অনলাইনের ওপর নির্ভরশীল হচ্ছে। ফলে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। তাই অনেক তরুণই ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংকে বেছে নিচ্ছেন।

এ ক্যারিয়ার একজন মানুষকে একদিকে যেমন প্রযুক্তিপ্রেমী করে তোলে, অন্যদিকে জীবনকে করে স্বাচ্ছন্দ্যময়।

এমনই একজন ২২ বছরের তরুণ মোহাম্মাদ নাঈম (Mohammad Nayem) যিনি নিজেকে সফল ডিজিটাল মার্কেটার ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। তার জন্ম ঢাকা জেলার ধানমন্ডি এলাকায়। ছোটবেলা থেকেই তিনি উদ্ভাবন নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করতে পছন্দ করেন।

তিনি আশা করেন, কঠোর পরিশ্রম এবং লক্ষ্য তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তার উদ্যোগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জায়গা করে নেবে।

তিনি ইয়েগার ডিজিটাল প্রাইভেট লিমিটেড (Yeager Digital Pvt. Ltd.) নামে একটি অনলাইন প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০২০ সালের ২০ জানুয়ারি। তিনি ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি, বিভিন্ন এজেন্সির হয়ে কনটেন্ট প্রজেকশন এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করেন।

ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্যের প্রমোশন করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইনফ্লুয়েন্সার্ মার্কেটিং- এসবই ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। বর্তমান যুগের ডিজিটাল মার্কেটিংকে বিশাল একটি সম্ভাবনার ক্ষেত্র বলে মনে করেন এই তরুণ। ‘আমরা জানি দিন দিন মার্কেটিংয়ের গুরুত্ব বাড়ছে। তাই তরুণদের এই ক্ষেত্রে কাজ করার ওপর জোর দিতে হবে, বলেন মোহাম্মাদ নাঈম!

তিনি বলেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে তার দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়ে এই সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। কিন্তু অজ্ঞতা নিয়ে বারবার শুধু অসফলতার দিকেই আসতে হয়। এর জন্য সবার প্রথমে দক্ষতা বাড়াতে হবে।

সম্ভাবনাময় এ তরুণ মনে করেন, প্রযুক্তিখাতে প্রচুর সুযোগ আছে। মেধা খাটিয়ে সহজেই একটি সুন্দর ক্যারিয়ার তৈরি করা সম্ভব। ভবিষ্যতে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের সোশ্যাল মিডিয়া দেখাশোনার জন্য জনবল নিয়োগ দেবে। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ে ভালো ক্যারিয়ার আছে।

এ তরুণ বলেন, ‘আমার মূল উদ্দেশ্য একটি সুস্থ সোশ্যাল মাধ্যম গড়ে তোলা। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এবং সঠিক বিজনেস প্ল্যানিংয়ে সহযোগিতা করা।’

মোহাম্মাদ নাঈম আরও বলেন, ‘যাবতীয় সোশ্যাল সার্ভিসের মাধ্যমে বেকারত্ব দূর করতে এবং সচেতন করতে ভূমিকা রাখাই আমার কাজ।’

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৭১৯ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে