কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

মির্জাগঞ্জে পিস্তলসহ আটক হওয়া সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবা‌হিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক হওয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরা‌জি (৪৮) কে দল থে‌কে বহিষ্কার করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএন‌পির কে‌ন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মু‌নির হোসেন স্বাক্ষ‌রিত এক বিজ্ঞপ্তিতে এই ব‌হিষ্কারাদেশ ঘোষণা করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। 


অপরদিকে, জাহাঙ্গীর ফরাজীকে আটকের পর তার কর্মী-সমর্থকরা ওইদিনই দুপুরে তার মুক্তির দাবিতে একটি মিছিল নিয়ে মির্জাগঞ্জ থানার সামনে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিন্তু তাতে কোন ৱাভ হয়নি, শেষ পর্যন্ত পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। 


প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর ফরা‌জি‌র নিজ বাসায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় বাসার দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৩২ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে