কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাযায় অংশগ্রহণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোঃ নাজমুল মৃধা নামে এক ছাত্রদল নেতা পায়ে ডান্ডাবেড়ি পড়া অবস্থায় বাবার জানাজার নামাজে অংশ নিয়েছেন। এসময় তার হাতকড়া খোলা হলেও পায়ে ডান্ডাবেড়ি পড়ানো ছিল। সে মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।


শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে নিজ বাড়িতে তার বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করেন তিনি। 


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা নাজমুলের বাবা দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মোতালেব হোসেন মৃধা শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর বাবার জানাজায় অংশগ্রহণের জন্য শনিবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত ৫ ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয় আদালত। এদিকে বিকাল পাঁচটায় সুবিদখালী হাইস্কুল মাঠে তার বাবার জানাজার নামাজের পূর্বনির্ধারিত সময় ছিল। কিন্তু দুপুর দুইটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবাকে শেষ দেখার জন্য ওই ছাত্রদল নেতাকে বাড়িতে নিয়ে আসলে সে বাবার জানাজায় অংশগ্রহণের আবদার করে সে। পরে তার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই ছোট্ট পরিসরে নিজ বাড়িতে একটি জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তার হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খোলা হয়নি। জানাজা শেষে তাকে পুনরায় পটুয়াখালী জেল হাজতে নিয়ে যাওয়া হয়। অপরদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেল পাঁচটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে (মোতালেব মৃধা) দাফন করা হয়। 


উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর মির্জাগঞ্জ থানা পুলিশ ছাত্রদল নেতা নাজমুলকে নিজ বাড়ির সামনে থেকে আটক করে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে।


এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পাঁচ ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে ছাত্রদল নেতাকে জামিন দিয়েছেন আদালত। নিরাপত্তার স্বার্থে তার পায়ের ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি।’

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৭১৯ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে