রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার পলাশ চ্যাটার্যী (৪২) নামে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। ঘটনায় প্রজেক্ট কো-অর্ডিনেটর,পিয়ন,গাড়ি চালক ও শিশুসহ ৫জন আহত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলার লতিবপুুর ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের এসএ এগ্রো ফিডস কোম্পানীর সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে।জানা যায়-গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ধাপেরহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন মাদারীপুর জেলার বাসিন্দা পলাশ চ্যাটার্জী। সকালে তার স্ত্রীর প্রসব জনিত ব্যাথা উঠলে রংপুরে চিকিৎসার জন্য স্থানীয় জুনায়েদ এ্যাম্বুলেন্স সার্ভিস(কুষ্টিয়া-ছ ১১-০০১১) নামে একটি এ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিলে ওভার ট্যাকিং করার সময় ইস্পাহানী কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো-উ ১৪-২০১৯) মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয় সাধারণ জনগণ তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
৯৭৪ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯৮৪ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৯৮৮ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৯১ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১০০০ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
১০০৬ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১০২৩ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
১০২৫ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে