মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

মহেশখালি পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে গভীর রাতে থানা এলাকা থেকে জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্তসহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।


মহেশখালী থানা সূত্রে জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ এর নেতৃত্বে ৯ নভেম্বর গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


এই সময়-জিআর-৩৩৭/১৯ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা এলাকার মৃত আছদ আলীর পুত্র জাফর আলম(৪৮)। মহেশখালী থানার মামলা নং-২১(৭)২৪ মামলার ১নং আসামী হোয়ানক ইউনিয়নের খোরশা পাড়া এলাকার মৃত কবির আহমদ এর পুত্র মোঃ ফোরকান(৩৫) এবং

জিআর-৩০৫/২১ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মহেশখালী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের পূর্ব ঘোনা পাড়া এলাকার মৃত সোনা মিয়ার পুত্র নুরুল আবছার (৪২) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী থানা পুলিশের চলমান ধারাবাহিক বিশেষ অভিযানে থানার নিয়মিত অভিযানে একেকজন,দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা’ঢাকা দিয়েছে।


মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান থাকবে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৪৬ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে