কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহ হতে ফেনসিডিল সহ ৪ জন মাদক কারবারিকে আটক করে

র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহ হতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ৪ জন মাদক কারবারীকে আটক করে।

২৪ নভেম্বর ২০২৪ ইং র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প ও সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাদক ব্যবসায়ীরা মহেশপুর থানার কানাইডাঙ্গা এলাকায় অবস্থান করছে।

এমন উক্ত সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে জেলার মহেশপুর থানাধীন কানাইডাঙ্গা গ্রামের খালিশপুর টু হাসাদহ হাইওয়েতে অবস্থিত একটি ফিলিং স্টেশন সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে ১৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ০৪ জন মাদক কারবারিকে আটক করে।

আটককৃতরা হলো: মোঃ সালাম পিতা-মৃত আমির বিশ্বাস, সাং-বৈদ্যনাথপুর, মোঃ রফিকুল ইসলাম, পিতা-আব্দুল মাবুদ, সাং-বৈদ্যনাথপুর, মোঃ পলাশ পিতা-মৃত ইসহাক বিশ্বাস, সাং-বৈদ্যনাথপুর,মোঃ শামীম শেখ, পিতা-রুহুল আমিন শেখ, সাং-দৌলতগঞ্জ, সর্ব থানা- জীবননগর,চুয়াডাঙ্গা। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ ভারতীয় ফেনসিডিল-১৭৬ বোতল এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

Tag
আরও খবর