উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

ঝিনাইদহে সীমান্ত থেকে ১৬ বস্তা ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ করে গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৬ বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার যাদবপুর কানাইডাংগা এলাকায় ভারত থেকে অবৈধ মালামাল আনার সময় ২০-২২ জন চোরাকারবারিকে লক্ষ্য করে এই গুলি ছোড়া হয়। মহেশপুর ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আজিজুস শহীদ জানান, সোমবার ভোর ৫টায় মহেশপুর যাদবপুর বিওপির তিনটি বিশেষ টিম কানাইডাংগা বিল সংলগ্ন সীমান্ত পিলার ৫০ হতে ৫১ টহল দিচ্ছিল। এ সময় ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে ২০-২২ জন চোরাকারবারি কানাইডাংগা সীমান্তের দিকে আসতে থাকে। এ সময় নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের সঙ্গে থাকা টহল দল চোরাকারবারিদের ধরতে অভিযান চালায়। মাদক বহনকারীদের পারাপারে সহযোগিতা করতে ৬-৭ জন অস্ত্রসহ বিজিবির পথ রোধ করে। তারা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির দিকে এগিয়ে এলে তাদের সতর্ক করেন টহল কমান্ডার। তখন চোরাকারবারিরা কয়েকটি দেশীয় অস্ত্র বিজিবি টহলের দিকে ছুড়ে মারে। এই পরিস্থিতিতে প্রথমে টহল কমান্ডার এক রাউন্ড ফাঁকা ফায়ার করেন। অন্যদিকে ১৪-১৫ জন বস্তায় মালামাল নিয়ে পালাতে গেলে তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে টহল দল। চোরাকারবারিদের কয়েকজন তাদের সঙ্গে থাকা অবৈধ মালামাল বোঝায় বস্তা বিলের পানিতে ফেলে পালিয়ে যান। পরে টহল দল ১৬ বস্তা ফেন্সিডিল, একটি হাসুয়া ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজিবি।
Tag
আরও খবর