কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

চিত্রঃ মোংলার শ্রমিকদের ঈদে খাদ্যসামগ্রী বিতরন


পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিশেষ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  
সোমবার  (২৪ মার্চ ) সকালে  পুরাতন মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে ২৯শ’ শ্রমিক-কর্মচারীদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক নেতৃবৃন্দ।

 শ্রমিক কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি,  তেল, লবন, সেমাই, সাবান  ও দুধসহ  প্রায় ১৬  কেজি প্যাকেটের খাদ্য সামগ্রীর তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহবায়ক, সাবেক মেয়র, বন্দর ব্যাবহারকারী  ( শ্রমিক ঠিকাদার )মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির  সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা  বন্দর ব্যাবহারকারী মোঃ মশউর রহমান,   শ্রমিক নেতা এ কে এম সাহবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, স্টাফ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,সাবেক প্যানেল মেয়র  মোঃ  আলাউদ্দিন, বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী, শ্রমিক দল নেতা  আল আমিন,  পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল ও সাবেক ছাত্রনেতা  মহসিন পাটোয়ারী, সজিব মিয়া শান্ত,  মোঃ মাশরাফি, সহ আরো অনেকে। 

শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে শ্রমিক নেতারা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের পাশে রয়েছে মোংলা বন্দর  কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য  এই আয়োজন করে  মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন। 

শ্রমিকদের ঈদ উপহার পেতে সার্বিক সহযোগিতা করে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ। এই ধারা ভবিষ্যতে  অব্যাহত থাকবে বলেও জানান তারা । 

আরও খবর