ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ভোলার মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ইসমাইল মুন্সি (৩৫) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলে হানিফ রাঢ়ী মনপুরা থানায় মামলা করেন ইসমাইল মুন্সিসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে। মামলার অপর তিন আসামি নোমান মুন্সি, কিরণ ঢালী ও হেলাল মাঝি এখনো পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, বুধবার বিকেলে উপজেলার চরপাতালিয়ার ভেড়ার খালসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় আসামিরা স্পিডবোটযোগে গিয়ে জেলেদের নৌকায় উঠে হামলা চালান। তারা জেলেদের বিরুদ্ধে অবৈধভাবে হরিণের মাংস বহন ও বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ তুলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে জেলেদের জিম্মি করে স্থানীয় আড়তদারের কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করা হয় এবং প্রায় ৫০ হাজার টাকার ইলিশ মাছ ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে প্রধান আসামি ইসমাইল মুন্সিকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় জেলেদের অভিযোগ, আগস্ট মাস থেকে ইসমাইল মুন্সি ও নোমান মুন্সির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র নদীতে জেলেদের নৌকা থামিয়ে চাঁদাবাজি করে আসছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর