আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

সরকারি তিতুমীর কলেজ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন


রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১২ মে ২০২৬ তারিখে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত এই কমিটিতে মো. রায়হান রানাকে সভাপতি এবং মো. মুসলিম মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিতুমীরস্থ ভোলা জেলার শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মো. আল আমিন হোসেন জুয়েল; সহ-সভাপতি: মো. রিয়াদ ও মো. ফরহাদ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ফয়সাল আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক: হাসনাইন আহমেদ রেজান ও আ. রহমান।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুমন ও মো. সাগর, দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন আল মামুন, প্রচার সম্পাদক মো. জুবায়ের, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জিহাদ এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে অনন্যা অনু মনোনীত হয়েছেন।

কমিটি অনুমোদন ও স্বাক্ষর করেছেন সংগঠনের উপদেষ্টা শিহাব উদ্দিন সিয়াম, জিহাদ হাওলাদার, তারেকুল হাসান এবং ইব্রাহীম তারেক।


বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তিতুমীর কলেজে পড়ুয়া ভোলা জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, অধিকার রক্ষা ও কল্যাণে এই সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

Tag
আরও খবর