নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

মোরেলগঞ্জে বিদ্যুৎস্পর্শে ইলেকট্রেশিয়ানের মৃত্যু, কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ


বাগেরহাটের মোরেলগঞ্জে রবিউল ইসলাম খান(২৫) নামে এক ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জিউধরা ইউনিয়নের মাদ্রাসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় রবিউল ইসলাম লাইনম্যান নীতিশ সরকারের পরিবর্তে খাম্বায় উঠে লাইনে কাজ করছিলেন। এসময় সাবষ্টেশন থেকে লাইনম্যানের সাথে কথা না বলে সংযোগ দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘটনাস্থলে থাকা বিদ্যুৎ বিভাগের লাইনম্যান জানিয়েছেন। নিহত রবিউল জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামের শাহআলম খানের ছেলে। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। 

বিদ্যুৎ বিভাগের অনুমোদিত লাইনম্যান নিতিশ সরকার আরও বলেন, লাইনে কাজ করার জন্য আজ সকালে ইলেকট্রিশিয়ান রবিউলকে ডেকে আনা হয়। মোরেলগঞ্জ সাবষ্টেশনে অপর লাইনম্যান বিপ্লবকে বসিয়ে রাখা হয়। লাইন বন্ধ করার পরে রবিউল খাম্বায় ওঠে। কাজ শেষ হবার আগেই লাইন চালু করে দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা লাইনম্যান নিতিশ সরকারকে আটক করে বিক্ষোভ মিছিল করেছেন। খবর পেয়ে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে বলে থানার ওসি মো. সাইদুর রহমান জানিয়েছেন। 

পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এবিএম মিজানুর রহমান বলেন, রবিউল স্থানীয় একজন ইলেকট্রিশিয়ান। পল্লী বিদ্যুতের অনুমোদিত ইলেকট্রিশিয়ান নয়। খাম্বায় উঠে তার কাজ করার কথা নয়। বিষয়টি কি কারণে ঘটেছে আমরা খতিয়ে দেখছি।

এদিকে,  বিদ্যুত খাম্বায় উঠিয়ে  ইলেক্ট্রিশিয়ান রবিউলের সর্বোত্তম নিরাপত্তা  বিধান করা সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। যা সম্পূর্ণরূপে  অবহেলা  করা হয়েছে- এ অভিযোে  ঘটনার পরে মাদ্রাসা বাজারে শতশত লোক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

  উপজেলা নির্বাহী অফিসার  মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন  এবং কনিহত রবিউলের  স্ত্রীর হাতে  ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৪৩ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৫৪ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

৯৯৪ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

৯৯৪ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে