কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাল শাপলার রাজ্য নামে পরিচিত বড়বিলা পদ্মবিল

বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়বিলা বা পদ্ম বিল বাংলাদেশের সর্ববৃহৎ বদ্ধ জলাশয়গুলোর একটি। ৩২০ একর জায়গা জুরে থাকা বড়বিলা ফুলবাড়িয়া  উপজেলা তথা ময়মনসিংহ বাসীর কাছে পদ্ম বিল নামে ব্যাপক  পরিচিতি লাভ করেছে। যান্ত্রিক জীবনে একটু প্রশান্তি পেতে এই পদ্মবিল ঘুরাঘুরি করার জন্য পারফেক্ট একটি জায়গা। বড়বিলার মনোমুগ্ধকর পরিবেশে পদ্ম, শাপলা, শালুক নৌকা ভ্রমণসহ শীতের আগমনে বিভিন্ন রঙের অতিথিপাখি পর্যটকদের আকৃষ্ট করে তোলে। প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত দর্শনার্থী আসে। গতকয়েক বছর যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বদৌলতে কিছু মানুষ এই পদ্মবিলের ছবি দেওয়ায় অনেকে জানতে পারে। ফলে কিছু সৌন্দর্য পিপাসু মানুষ উপভোগ করতে যায় এর সৌন্দর্য। নৌকায় করে পুরো পদ্মবিল ঘুরে বেড়ানো যায়। অনেকে ফটোগ্রাফি করার জন্য আদর্শ জায়গা হিসেবে বেছে নেয় এই পদ্মবিলকে। জানা গেছে, রাতে ফুটতে থাকা শাপলা সকালে রোদ ওঠার পর চুপসে যেতে থাকে। সেজন্য শাপলা ফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে ভোরেই আসতে হবে লাল শাপলার রাজ্য নাম দেয়া এই বড়বিলা পদ্মবিলে।

আরও খবর




খাল পরিষ্কার ও খনন কার্যক্রম চলমান

৯ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে