কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে ২০ টাকায় চিকিৎসা পরামর্শ ও ঔষধ পেলো ৫ শতাধিক দরিদ্র পরিবার

চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ। প্রচন্ড তাপদাহে বেড়ে গেছে জ¦র, সর্দি, ডায়েরিয়া ও হিট স্ট্রোকসহ নানাবিধ রোগ বালাই। এমন সময় বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র মা ও শিশুদের মাত্র বিশ টাকায় চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কুরে কুড়িগ্রামের সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফাইট আনটিল লাইট। ২৭ এপ্রিল,  শনিবার জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি। এখানে ৫ শতাধিক দরিদ্র মা ও শিশুকে চিকিৎসা সেবা এবং প্রয়োজনিয় ওষুধ প্রদান করে তারা। এসময় প্রতিজন চিকিৎসা প্রত্যাশি প্রায় এক হাজার পাঁচশো টাকার সমপরিমান চিকিৎসা সেবা ও ওষুধ সুবিধা পান। দরিদ্র এ পরিবারগুলো জানান প্রত্যন্ত অব্জল থেকে জেলা কিংবা উপজেলা শহরে ভালো কোনো ডাক্তার দেখাতে গেলে ঔষধপত্রসহ সবমিলে খরচ হয় কমপক্ষে ২ থেকে ৩ হাজার টাকা। আর এখানে মাত্র ২০টাকায় দেড় হাজার টাকার সেবা পেয়ে খুশি চিকিৎসা গ্রহীতারা। 

হাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী জোহরা বেগম জানান, তারা গরিব মানুষ। অসুস্থ হলে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর মতো সামর্থ্য তাদের নেই। অথচ ফুলের মাধ্যমে মাত্র ২০টাকায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ ঔষধ পেয়েছেন তারা। শরিফা বেগম নামের এরকজন নারী জানান, তার শরির ও হাত পা ঝিনঝিন করে, শরির প্রচন্ড দুর্বল, চোখেও ঝাঁপসা দেকেন তিনি। সংসারে আর্থিক অনটন লেগে থাকায় কখনও ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য হয়নি তার। তাই এখানে এসে মাত্র ২০ টাকায় চিকিৎসসেবা ও ঔষধসহ প্রায় ১ হাজার ৫শ টাকার সেবা পেয়ে এই নারী।

ফুল এর উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. ইাজমুল ইসলাম জানান, আমরা এখানে এসে দেখলাম যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিয়ে তারা বেশ উদাসীন। তাদের এই স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ফুল সংগঠনের এই কার্যক্রম প্রশংসনীয়।

ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, প্রন্তিক জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আমরা দীঘদিন থেকে মানুষের পাশে তাকার চেষ্টা করছি। এমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর