কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

আজ ৬ এপ্রিল (রবিবার) আনুমানিক দুপুর ১ টায় নাগেশ্বরী পুরাতন বাজারের বাজার মসজিদ সংলগ্ন এ জেড এম জাহাঙ্গীর আলম মতি সরকারের বড়ো ছেলে হাফেজ মোঃ তাসিম বিল্লাহ সাজিম (১৫) বড় মানি আদর্শ বাজার দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চারজন শিক্ষার্থী নদীর ধারে ঘুরতে গিয়ে দুইজন পানিতে নামে। তাদের মধ্যে সাজিম হঠাৎ নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়ে পড়ে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল পর্যন্ত অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

নদীর তীরে জড়ো হয়েছে শত শত মানুষ। নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ হাফেজ শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সাজিমের পরিবার ও মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে তার নিরাপদ ফিরে আসার জন্য দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

Tag
আরও খবর