কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা

​আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাগেশ্বরী উপজেলার ৮নং হাসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান আনিস (সাবু)।

​তিনি কেচর খাওয়া কাজীর মোড় গ্রামের নিবাসী মোঃ সাফীর সুযোগ্য পুত্র এবং মরহুম ভাঙ্গাইয়ের নাতি। এলাকায় তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিত এই প্রার্থী ওয়ার্ডকে একটি মডেল ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তরের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তৃণমূল পর্যায়ে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করার বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে আনিছুর রহমান আনিস দিনরাত ১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময়, মুরব্বিদের দোয়া নেওয়া এবং তরুণ সমাজের নানা সমস্যা নিয়ে মতবিনিময় করছেন তিনি। তাঁর এই গণসংযোগে এলাকার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

​এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে আনিছুর রহমান আনিস সংবাদমাধ্যমকে বলেন, "হাসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডকে একটি দারিদ্র্যমুক্ত, সুশিক্ষাবান্ধব ও বৈষম্যহীন আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমি আগামী ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে ওয়ার্ডের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে পুরোপুরি নিয়োজিত রাখব।"

​তিনি ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আরও বলেন, "আমার ওয়ার্ডের সম্মানিত মুরুব্বি, ভাই-বোন ও তরুণ বন্ধুদের কাছে আমি কায়মনোস্হ্যে দোয়া ও সমর্থন কামনা করি। আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন, যেন আপনাদের পাশে থেকে মেহনতী মানুষের অধিকার আদায় এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের ধারা বাস্তবায়ন করতে পারি।"

Tag
আরও খবর