কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বস্তুনিষ্ঠ ও আস্থার প্রতীক দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে উদযাপিত হয়েছে। দৈনিক ভোরের চেতনার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদী হোসেনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​দৈনিক ভোরের চেতনার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাইদী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর নুর মোহাম্মদ আল আমিন এবং উপজেলা বিএনপি সদস্য ও নেওয়াশী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব জাহিদুল ইসলাম খান। 

​এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহমুদুল হাসান (হাজী সোহেল) , নাগেশ্বরী সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, নাগেশ্বরী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানের শুরুতে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার দীর্ঘ ২৮ বছরের গৌরবের পথচলা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সত্য প্রকাশে এবং জনস্বার্থে পত্রিকাটি সবসময় সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়। পরিশেষে, পত্রিকার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং এর গৌরবময় পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর