কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ডাকে গণমিছিল সম্পন্ন

গণহত্যা, গণগ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে নাগেশ্বরীতে সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার  (৩ আগস্ট) নাগেশ্বরী ডি এম স্কুল  থেকে এই মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি নাগেশ্বরী স্টান হয়ে কলেজ মোর দিয়ে প্রধান সড়কে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে। এবার স্টান হয়ে ডি এম স্কুলের সামনে এসে শেষ হয়। 

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্ররা বলেন, ‘পুলিশ আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আমাদের মতো পুলিশেরও সন্তান আছে, ভাই আছে, বোন আছে। আমরা তাদের অনুরোধ করব, আমাদের মতো নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাবেন না। আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে রাজপথে নেমে এসেছি, আপনার আমাদের সহযোগিতা করুন।

তারা  আরো বলেন, ‘আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলেছে আমরা তার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। একই সঙ্গে ছাত্র হত্যাকাণ্ডসহ যে ৯ দফা দাবি ছাত্রসমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছে সরকার যেন সেগুলো মেনে নেয়। যদি এই ৯ দাবি মেনে না নেওয়া হয় তাহলে সারা দেশে আমরা ছাত্রসমাজ আরো দুর্বার আন্দোলন ঘুরে তুলব।

Tag
আরও খবর