কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ প্রদর্শন ও বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানোসহ নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করে নাগেশ্বরী উপজেলা প্রশাসন। পরে প্রশাসন হলরুমে সংবর্ধনা প্রদান করে বীর মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীনতার সূর্যসন্তান হিসেবে আখ্যায়িত করে বক্তব্য রাখা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, কৃষি অফিসার শাহারিয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হোসেন ও  প্রেসক্লাব নাগেশ্বরী'র সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। 

আরও খবর