কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছন স্বেচ্ছাসেবক লীগ

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা। দেশে বর্তমানে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা। সবাইকে ধান কেটে দিতে উৎসাহী করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা। 

আজ বৃহস্পতিবার (০৪ মে) সকাল থেকে উপজেলার সিদ্ধকাঠি গ্রামের এক কৃষকের পাকা ধান কেটে দেন তারা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. হাসান আলম সুমনের নেতৃত্বে যুগ্ম আহবায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল আলম রাজিব, নাবিউল, তন্মায়  সহ সংগঠনের নেতা-কর্মীরা পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে নেতা-কর্মীরা বৃহস্পতিবার একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক  বলেন, ‘আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং জেলা আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক ভাইয়ের নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’

তিনি জানান, সিদ্ধকাঠি গ্রামের কৃষক আঃ সাত্তার হাওলাদারের ২৬ শতাংশ জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে