কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৪১তম বিসিএস ক্যাডারে পেলেন নলছিটির ৯ জন

ঝালকাঠির নলছিটি উপজেলার ৯ জন ৪১তম বিসিএসের ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে প্রশাসন ক্যাডার ১ জন, পুলিশ ক্যাডার ২ জন, শুল্ক ও আবগারি ক্যাডার ১ জন, শিক্ষা ক্যাডার ৩ জন, এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ২জন ক্যাডার সুপারিশ হয়েছেন। 

প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছেন- নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের সাইফুন নাহার তন্বি। পরিবার পরিকল্পনা ক্যাডারে হয়েছেন রানাপাশা ইউনিয়নের কাজী ইসরাত জাহান তন্নি ও শিহাব শারার মুকিত। পুলিশ ক্যাডারে হয়েছেন- কুলকাঠি ইউনিয়নের অনির্বান দাস অমিত ও আজিজুর রহমান রাফি। শিক্ষা ক্যাডারে- নাচন মহল ইউনিয়নের মৌসুমি মুন্নি, আমিনুল ইসলাম আলভি, রানা পাশা ইউনিয়নের আফসানা ইলমি। এবং শুল্ক ও আবগারি ক্যাডারে হয়েছেন- নাচনমহল ইউনিয়নের এম নাঈমুর রহমান।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। 

প্রিলি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। এদেরমধ্যে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে