কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

ঝালকাঠির নলছিটিতে ভার্চুয়ালী জুম প্লাটফর্মে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন'র উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। 

২০ আগস্ট রবিবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স'র ভার্চুয়ালী উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এসময় ভারচুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ'র উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী এবং ঝালকাঠির ২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সমাপ্তি রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ: ওয়াহেদ খান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শিউলি পারভিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা পরিষদ সদস্য খোন্দকার মজিবুর রহমান, নলছিটি থানার ওসি (তদন্ত) মনরঞ্জন মিস্ত্রীসহ উপজেলা সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে