কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত নলছিটির মিলন কান্তি দাস

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি উপজেলার নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস। 

তিনি নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে ২০০০ সাল থেকে একই প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করেছেন।

মিলন কান্তি দাস নলছিটি পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার মৃত: নিত্য রঞ্জন দাস'র দাসের সন্তান। তিনি ২০১৯ সালেও জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং ২০১৯, ২২ ও ২৩ সালে নলছিটি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তার এই সফলতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শিক্ষকতা জীবনের শুরু থেকেই চেষ্টা করেছি শিক্ষার্থীদের সবকিছু শেখাতে।

তিনি তার মা, স্ত্রী,পরিবারের সকল সদস্য সহ প্রাণের প্রতিষ্ঠানের প্রধানসহ স্কুল পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চাকরির বাকী দিনগুলোর জন্য তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

২৯ আগষ্ট মঙ্গলবার দুপুর সারে ১২টায় জেলা প্রশাসকের অডিটরিয়ামে পুরস্কার বিতরণী সভার আয়োজন করে জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসার মোহম্মদ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুস আলী সিদ্দিকী প্রমুখ। 

এসময়ে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা ও মূল্যায়ন অফিসার পাপিয়া সুলতানা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, আবুল বাশার তালুকদারসহ আরও অনেকে।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত শিক্ষক/ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।


Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে