কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বীরকামট খালী জে,বি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বীরকামট খালী জে,বি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী বীরকামট খালী জে,বি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বীরকামট খালী জে,বি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো.দেলোয়ার হোসেন ভুইঞা কাঞ্চনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এনামুল কবির কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম।


এসময় আরো বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবু তাহের,সহকারী প্রধান শিক্ষক মাহবুব হোসেন, প্রভাষক মো.আমিনুল হক বুলবুল,পল্লী চিকিৎসক মো.গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বিদায়ী শিক্ষার্থীগন প্রিয় সহপাঠী ও শিক্ষকদের নিকট দোয়া কামনা করেন। 


আবেগঘন অনুষ্ঠানে বক্তাগন বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও করনীয় নিয়ে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।বক্তব্য শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।উল্লেখ্য আগামী ৩০ এপ্রিল এস.এস.সি পরীক্ষা আরম্ভ হবে।


উল্লেখ্য,এবার বীরকামট খালী জে,বি উচ্চ  বিদ্যালয় হতে মোট ১৫১ জন ছাত্র-ছাত্রী  এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করবে।

Tag
আরও খবর