*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

রাজাপুর ফাজিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়ন ,শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে মতবিনিময় সভা

রাজাপুর ফাজিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়ন  ,শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে মতবিনিময় সভা


ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাপুর ফাজিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মাদরাসার অফিসকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের এডভাইজার মো.মোহিব্বুল্লাহ আজাদ। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুছ ছাত্তার।


রাজাপুর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদরাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।


মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত মাদরাসায় উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদানে আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষকগণকে শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর রাখা এবং তাদের অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ প্রদান করা হয়।



এসময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম, মো. তাজুল ইসলাম সাইফুল্লাহ এবং সহকারী মৌলভী মো. ফজলুল হক।


বক্তারা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠে মনোযোগ নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”



সভায় শিক্ষার্থীদের নিয়মিত মাদরাসায় উপস্থিত থেকে শ্রেণিকক্ষে মনোযোগ সহকারে পাঠ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag
আরও খবর