কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত


ময়মনসিংহের নান্দাইলে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৫ মে) দুপুর ১২ টায় চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।মাঠ দিবসে ইউনিয়নের ১০০ জন কৃষক-কৃষাণী  অংশগ্রহণ করেন।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামানের সভাপতিত্বে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক। 


সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান। 


প্রধান অতিথি সুশান্ত কুমার প্রামাণিক তার বক্তব্যে ভুট্টা চাষের নিয়ম, উপকারিতা,ব্যবহার,উৎপাদন খরচ, বিক্রি নিয়ে কৃষকদের সাথে সার্বিক আলোচনা করেন। এ সময় তিনি বলেন অন্যান্য কৃষি থেকে ভুট্টা চাষে খরচ কম এবং লাভ বেশি তাই তিনি সকলকে ভুট্টা চাষে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আর সেই ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি জানান। 


এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী কৃষি  কর্মকর্তা কামাল হোসেন, মোশারফ হোসেন,গোলাম ইয়াহিয়া,মাহমুদুল হাসান সুমন,মাহমুদুল হাসান মাসুম, শরীফুল ইসলাম,মাহবুবুল আলম, রোকনুজ্জামান খান, বিলকিস আক্তার,রজিফা আক্তার প্রমুখ। 

আরও খবর