কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যসিস্ট হাসিনা সরকার উৎখাতে ছাত্র জনতার তীব্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।এসময় স্বৈরাচারী  হাসিনার সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ড দাবি করা হয়।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে স্থানীয় হাজীপুর বাজার বিএনপি দলীয় অফিসে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন ও নান্দাইল উপজেলা ও খারুয়া ইউনিয়নের বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে এ  আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন,খারুয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মো. ওয়ালীউল্লাহ, জিনারী ইউনিয়নের  বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফকরুল ইসলাম,নান্দাইল উপজেলা তৈলজীবি দলের সভাপতি আব্দুর রাশিদ, খারুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান মেম্বার জামাল উদ্দিন বাচ্চু, যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক সাবেক মেম্বার  জালাল উদ্দীন ভূইয়া, বনগ্রাম ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড সভাপতি আব্দুল কদ্দুস,খারুয়া ওয়ার্ড সভাপতি ওমর ফারুক, যুবনেতা ফজলুল হক, হাসান মাহমুদ বাবুল,  সোহাগ হোসাইন, শাহীনুল, মাহমুদুল হাসান, বিভিন্ন ওয়ার্ডের সম্পাদক ও  ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আলোচনাসভায় বক্তারা স্বৈরাচারী  হাসিনার সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ড দাবি করেন।এছাড়াও আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের অপরাধের বিচার দাবী করা হয়।


এসময় আগামী দিনে বিএনপির সাংগঠনিক কাজ পরিচালনায় খারুয়া ও জিনারী ইউনিয়ন পরস্পরের সহযোগিতায় একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag
আরও খবর