কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নান্দাইলে কর্মবিরতি ও মানববন্ধন

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নান্দাইলে কর্মবিরতি ও মানববন্ধন 



সরকারী শিক্ষকগণের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পৃথক পৃথক কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে উপজেলা শিক্ষা কর্মকর্তারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালায়। তারই প্রতিবাদে আজ বুধবার সারা দেশে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা বলেন,বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সিনিয়র শিক্ষকদের দ্রুত পদায়ন দিতে হবে। আর যারা ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করে আইনের আওতায় আনতে হবে।


মানববন্ধনে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম মোস্তফা, এ.কে এম. মশিউর রহমান হারুন অর রশিদ ও গৌতম চন্দ্র সাহা।


এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমান,গাউছুলুন্নাহার,শহীদুল্লাহ,  মোহাম্মদ আহসান উল্লাহ,মো. মাহাবুব আলমসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।


Tag
আরও খবর