কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নব জাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দোয়া আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইলে মানবতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন নব জাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।


সংগঠনের ধর্মীয় ও দপ্তর সম্পাদক রাকিবুল ইসলামের সার্বিক তত্বাবধানে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারটায় পাঁচরুখী মৌলভী বাজারে সংগঠনের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা মো.সোহেল মিয়া।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংগঠনের সহসভাপতি সোলায়মান,যুগ্ম সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম, মাহমুদুল হাসান সোহাগ।


আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সাজাহান মিয়া,ছাত্র সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কবির হোসেন। 


এসময় ভার্চুয়ালী বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো.লিংকন আহমেদ,উপদেষ্টা নাজমুল ইসলাম,এমদাদুল হক,সাধারণ সম্পাদক জোবায়ের হাসান সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সেলিম ফকির।


এসময় সংগঠনের স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। 


নব জাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রধান অতিথি মো.সোহেল মিয়া জানান, সংগঠনটি দুই বছর পার করলো মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে।মানবিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে সংগঠনটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে।

আরও খবর