কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে সিংরইল বায়তুল হুদা মাদ্রাসার শতাধিক ছাত্রের মাঝে জুব্বার কাপড় বিতরণ

নান্দাইলে সিংরইল বায়তুল হুদা মাদ্রাসার শতাধিক ছাত্রের মাঝে জুব্বার কাপড় বিতরণ


বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তালহা রতনের
ব্যক্তিগত উদ্যোগে ময়মনসিংহের নান্দাইলে সিংরইল বায়তুল হুদা মাদ্রাসার শতাধিক ছাত্রের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে নতুন জুব্বার কাপড় বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০ টায়  উপজেলার সিংরইল ইউনিয়নের আগপাড়ায় সিংরইল বায়তুল হুদা মাদ্রাসায় জুব্বার কাপড় বিতরণ করা হয়।


মাদরাসার মোহতামিম হাফেজ মুহাম্মদ রাকিবুল হাসান গাজীর সভাপতিত্বে মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি দেলোয়ার হোসাইন রিয়াজী।


এদিকে ঈদের আগে ছাত্ররা ঈদ উপহার জুব্বার কাপড় পেয়ে খুশি ও আনন্দিত।দানশীল মানুষটির জন্য তারা প্রাণখোলে দোয়া করেন।


মাদরাসার মোহতামিম হাফেজ মুহাম্মদ রাকিবুল হাসান গাজী বলেন,মাদরাসার ছাত্রদের উপহার প্রদান করার জন্য ব্যবসায়ী দানশীল মানুষ আবু তালহা রতন সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন কাপড় পেয়ে ছাত্ররা খুব খুশী।আমরা ভাইয়ের জন্য দোয়া করি।


প্রধান অতিথি মুফতি দেলোয়ার হোসাইন রিয়াজী বলেন আল্লাহর খুশীর জন্য মাদরাসা পড়ুয়া ছাত্রদের মাঝে জুব্বার নতুন কাপড় প্রদান করেছেন আবু তালহা রতন সাহেব।আমরা উনার জন্য দোয়া করি।নতুন কাপড় পেয়ে ছোট এই শিশুদের আনন্দ ও তাদের মুখে হাঁসি দেখে খুবই ভালো লাগছে।

Tag
আরও খবর