কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী সুলভ মূল্যের হাট উদ্বোধন


পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজার মোকাবেলা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য ময়মনসিংহের নান্দাইলে মাসব্যাপী সুলভ মূল্যের হাট উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১১মার্চ) দুপুর ১২টায়  উপজেলার পরিষদের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী সুলভমূল্যের হাট উদ্বোধন করা হয়।স্বল্পমূল্যের হাটে বিভিন্ন দোকানে মাছ, ডিম ও সবজি বিক্রয় করা হবে।


প্রধান অতিথি হিসাবে সুলভমূল্য বিক্রয়ের হাট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার । 


উদ্বোধনী হাটে প্রতি কেজি বড় রুই মাছ ২৫০ টাকা ছোট রুই মাছ ২০০ টাকা, সিলবার কার্প বড় ১৭৫ টাকা,টমেটো, ১০টাকা, কাঁচা মরিচ ৩৫ টাকা,চিনি ১১৮টাকা, ডাল ১০৫ টাকা,পিয়াজ ৩৫টাকা,রসুন ৭০ টাকা,মিষ্টি কুমড়া ১৫ টাকা ও প্রতি ডজন ডিম ১১০ টাকা দরে বিক্রি করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tag
আরও খবর