কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

"প্রেসক্লাব নান্দাইল"এর আয়োজনে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল


ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব নান্দাইল’ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১ এপ্রিল) ‘প্রেসক্লাব নান্দাইল’ এর কার্যালয়ে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মো. হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, শিক্ষাবিদ আলী আফজাল খান,রিহাবের সাধারন সম্পাদক সারোয়ার জাহান,শেরে বাংলা আদর্শ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আলী আহসান খান পারভেজ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান,অত্র প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, প্রভাষক আবুল কাশেম লাভলু, শিক্ষক স্বপন কুমার সাহা প্রমুখ। 


এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি অরবিন্দ পাল অখিল, যুগ্ম সাধারন সম্পাদক প্রবাল মুজুমদার, কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন মন্ডল সহ সদস্যবৃন্দ। 


ইফতার পূর্ব দুস্থদের মাঝে ইফতার বিতরণ শেষে দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য আব্দুল মজিদ মোজাহিদি।


আরও খবর