কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শরীয়তপুর-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের মতবিনিময় সভা

মঙ্গলবার (২১ জানুয়ারি) নড়িয়া উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে জামায়াতে ইসলামী সদস্যদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। তিনি সখিপুর থানার চরভাগা ইউনিয়নের বকাউল পরিবারের সন্তান। বর্তমানে তিনি ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা পশ্চিম শাখার আমীর কাহেদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি মোশারফ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মোরশেদ আলী খান, উপজেলা সেক্রেটারি হাসান মাহমুদ, সহকারী সেক্রেটারি হাফেজ বিএম ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা আগামী সংসদ ও স্থানীয় নির্বাচনে দলীয় কর্মীদের ভূমিকা এবং দায়িত্ব নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

মতবিনিময় সভাটি সদস্যদের মধ্যে নতুন উৎসাহ এবং দায়িত্ববোধ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

Tag
আরও খবর