নবাবগঞ্জ উপজেলার রুপারচর গ্রাম থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন- মো. সাইদুর (৪৩) ও খালেক (২৮)। তাদের কাছে ১০০ লিটার মদ ও ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পুলিশ জানায়, রুপারচর এলাকায় দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিলেন সাইদুর ও খালেক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নবাবগঞ্জ থানার এসআই অজিত কুমার বলেন, সাইদুর ও খালেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
৭৩৩ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৩৫ দিন ৫৪ মিনিট আগে
৭৩৯ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৭৩৯ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৭৫৮ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮২৬ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
৯২১ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯৭৬ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে