গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

না‌জিরপু‌রে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ বিএন‌পি নেতা আটক

পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ এক বিএন‌পি নেতা‌কে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ৭টায় নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়ন থেকে ২টি তক্ষকসহ বদরুল ইসলাম নামের বিএন‌পি নেতা‌কে আটক করে ডিবি পুলিশ। উল্লেখ্য, তক্ষক গিরগিটির একটি প্রজাতি। আটককৃত বদরুল ইসলাম (৩৭) নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রামের মৃত মহল আলী সেখের পুত্র ও ০২ নং ওয়ার্ড বি‌এন‌পির সে‌ক্রেটারী। জেলা ডিবি পু‌লিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র)/পলাশ বিশ্বাস এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ নাজিরপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও ছিনতাই প্রতিরোধ এর একটি সফল অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মোঃ বদরুল ইসলাম (৩৭), পিতা-মৃত মহর আলী শেখ, মাতা-বাহারুন্নেছা, সাং-মাহমুদকান্দা, ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুরকে নাজিরপুর থানাধীন ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড, মাহমুদকান্দা সাকিনস্থ হাওলাদার বাড়ীর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি নীল রংয়ের প্লাস্টিকের বক্সে রক্ষিত ০২ (দুই)টি ছাই রং এর তক্ষক সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে নাজিরপুর থানায় বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে আটককৃত যুবক বদরুল ইসলাম দির্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে বদরুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষক ব্যবসার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
Tag