কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নিয়ামতপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রোববার (২৩ জুন) সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতকা উত্তোলন মধ্য দিয়ে প্রতিষ্ঠা পালনের শুভ সূচনা করা হয়।


দুপুর সাড়ে ১১ টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে   আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাঠ থেকে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মুঠোফোনে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।



উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বজলুর রহমান নঈম, হাজীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরঞ্জিত বিজয়পুরী প্রমুখ।

আরও খবর




নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৪৬ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে



নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

৬১ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে