চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

ন‌ওগাঁর  নিয়ামতপুরে 'সিভিল সোসাইটি লিডারশিপ ইন মোবিলাইজিং ফর বেটার ওয়াশ (CLIMB)' শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইডেন সরকারের অর্থায়নে ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেসি রওনক লায়লার সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মোহা. নেহাল আজমত মহি, এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন,

 ডাসকো ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রামার) জাহাঙ্গীর আলম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, CLIMB প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক সমাজের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরদার এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মানুষের সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এসব বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কর্মশালায় প্রকল্পের আওতায় নিয়ামতপুর উপজেলায় বাস্তবায়নযোগ্য বিভিন্ন কার্যক্রম, সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও খবর