কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নওগাঁ নিয়ামতপুর উপজেলায় টাইফয়েড বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

টাইফয়েডের টিকা

নওগাঁ নিয়ামতপুর উপজেলায় টাইফয়েড বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 


নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ৯ থেকে ১৫ বছরের প্রত্যেকটি শিশুদের টাইফয়েড বিষয়ে টীকা প্রদান করা হবে ,এই বিষয়ে নিয়ামত পুর উপজেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ওরিয়েন্টেশন এর আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফয়সাল নাহিদ পবিত্র । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান গনের দায়িত্ব হচ্ছে ,

 টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা। রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তাঁর টাইফয়েড এর টিকা গ্রহণ করবেন। এই জন্য প্রতিষ্ঠান প্রধান কে যেকোনো ভাবে এই নিবন্ধনগুলো সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাদের জন্ম নিবন্ধন কার্ডের সমস্যা রয়েছে তাদেরকে অতি দ্রুত জন্ম নিবন্ধন কার্ড সঠিক করে টাইফয়েডের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ।এজন্য প্রতিষ্ঠান প্রধান কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । উপজেলা নির্বাহী অফিসার বলেন ,প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ দায়িত্ব হচ্ছে টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা। প্রতিষ্ঠান প্রধানগণ তা উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেন এবং কি কারনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শতভাগ হচ্ছে না এ বিষয়ে জানতে চান উপজেলা নির্বাহী অফিসার। এর উত্তরে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার সর্বোপরি বলেন যেভাবে হোক সকল শিক্ষার্থীদেরকে টাইফয়েড টিকা সম্পন্ন করতে হবে। এই জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনাদেরকে তা করতে হবে, এটি হচ্ছে মূল লক্ষ্য।

আরও খবর




নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৪৬ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে