কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

নিয়ামতপুরে বিয়ে বাড়ীতে গণধর্ষণের শিকার এক তরুণী ৩যুবক আটক


নওগাঁর নিয়ামতপুরে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাবিচা (জাবরীপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন—অনুপ (২০), শ্রী রঞ্জন হাসদা (১৯) ও শ্রী প্রশান্ত সরেন (১৯)। তারা সবাই নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ভাবিচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ভুক্তভোগী তরুণী তার স্বজনদের সঙ্গে আমন্ত্রিত হয়ে আসেন। পরদিন ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরে অন্য দুজন সেখানে যোগ দিয়ে একটি খড়ের পালার আড়ালে নিয়ে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

একপর্যায়ে ভুক্তভোগী তাদের হাত থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে বিয়ের বাড়িতে ফিরে যান এবং স্বজনদের ঘটনাটি জানান। পরে এ ঘটনায় নিয়ামতপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং- ৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রোববার বেলা ১১টার দিকে তাদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেন।

নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এবং তারা যেন জামিনে মুক্ত হয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য জেল হাজতে আটক রাখার আবেদন করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে

আরও খবর



জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

৮ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে



সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে

১৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে