কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন কাদের মির্জা

নোয়াখালী কোম্পানীগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে বসুরহাট বাজারসহ আশপাশের অসহায়, হতদরিদ্র নারী-পুরুষ ও পথশিশুর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।

কম্বল হাতে পেয়ে  হতদরিদ্র মানুষের চোখে মুখে আনন্দের আভাস দেখা গেছে। তারা বলে এই শীতে আমরা অনেক কষ্ট করতেছি আমাদের কথা কেউ চিন্তা করে না। একমাত্র আমাদের মেয়রই আমাদের কথা চিন্তা করে। আল্লাহ কাদের মির্জা ও তার পরিবারকে ভালো রাখুক।

এ সময় বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

আরও খবর