কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান

ঢাকা নোয়াখালী রুটে আন্তঃনগর ট্রেন উপকূলের অব্যবস্থাপনা, সময়ের অসঙ্গতি। ট্রেনে চুরি, ছিনতাই , যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করা সহ নোয়াখালীর চৌমুহনী স্টেশনকে আধুনিক ও রি-মডেলিং করা, চৌমুহনী-লক্ষ্মীপুর রেল লাইনকে ডাবল লাইন করা এবং সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারন করা সহ নানান  দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীবাসীর পক্ষ থেকে রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামকে স্মারক লিপি প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ রিদয় হোসেন, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একসময় নোয়াখালীতে লোকাল ট্রেন চালু ছিল। রাত্রীবেলা ঢাকা-নোয়াখালী রুটে  নোয়াখালী এক্সপেস এবং ঢাকা এক্সপ্রেস নামে লোকাল ট্রেন চলতো। অনেকটা যাত্রীবান্ধব ছিল এই ট্রেন। নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ ব্যবসায়িক কাজে এই ট্রেনে যাওয়া আসা করতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে ট্রেনটি বন্ধ রয়েছে। 

স্মারকলিপিতে রেল মন্ত্রণালয়ের সচিবের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বেশকিছু বিষয় উপস্থাপন করা হয়। তারমধ্যে সুবর্ণচর এক্সপ্রেস চালু, উপকূল এক্সপ্রেসের সেবা উন্নয়ন, লাকসাম–নোয়াখালী রেলপথ আধুনিকায়ন, চৌমুহনী–লক্ষ্মীপুর রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন, সোনাপুর–চেয়ারম্যানঘাট রেললাইন সম্প্রসারণ, নোয়াখালী–ফেনী–চট্টগ্রাম রেল যোগাযোগ শক্তিশালীকরণ, নোয়াখালী রেলওয়ে স্টেশন ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর উন্নয়ন, রেলওয়ের জমি ও অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার, নোয়াখালী–লক্ষ্মীপুর–ফেনী আঞ্চলিক রেল নেটওয়ার্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নোয়াখালীকে রেলওয়ের বিশেষ উন্নয়ন অগ্রাধিকার অঞ্চলে অন্তর্ভুক্ত করা। 

রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেন, নোয়াখালীর ট্রেন সমস্যা নিয়ে আমরা অবগত আছি। আমাদের বর্তমানে ইঞ্জিন সংকট আছে, এ সংকট কেটে গেলে আমরা দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালু করে দেব। নোয়াখালীর মত জেলায় আমাদের ট্রেন না দিতে পারা এটি আমাদের জন্য লজ্জা কর বিষয়।

বর্তমানে উপকূল এক্সপ্রেস যে সময়ে চলছে সেটি যাত্রী বান্ধব না, টাইম সিডিউল ঠিক না থাকায় প্রতিদিন তিন থেকে চার ঘন্টা বিলম্ব হচ্ছে। এছাড়া প্রায় সময় চুরি ছিনতাই ও ডাকাতি হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, উপকূল এক্সপ্রেস এর টাইম সিডিউল পরিবর্তনের বিষয়ে আমরা চেষ্টা করছি, যে সময় নির্ধারণ করলে জেলা বাসীর জন্য ভালো হবে সেই সিডিউল করার চেষ্টা চলছে। 

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান জানান, চৌমুহনী রেলওয়ে স্টেশন রি-মডেলিং করা, আধুনিকায়ন করা সহ সামগ্রিক উন্নয়নে কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে এগুলো আসবে। 

এছাড়া নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রেলওেয়ের সম্ভব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে বলে জানান। 

নোয়াখালী রেলের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত করা হয রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খালেদা আক্তার এনডিসি (প্রশাসন ১অধিশাখা ) কে। এসময় তিনি বলেন, নোয়াখালীর রেলের সমস্যাটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। এগুলো সমাধানের জন্য বাংলাদেশ রেলওয়ে এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নামজুল ইসলাম কে বিষয়টি অবহিত করে সমস্যা গুলো সমাধান করার কথা জানান।

আরও খবর