হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আপন ছোট ভাই।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।গত ৫ মে রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে শাহাদাত এর হলফনামায় ৪ টি মামলার কথা ও সম্পত্তির বিবরণ না থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ ইসমাঈল হোসেন।
তিনি নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর আপিল করেন। ৯ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আপিল আবেদন খারিজ করে দেন।
এরপর রোববার হাইকোর্টে আবার আপিল করেন শাহাদাত হোসেন। ৩ দিন শুনানির পর আজ মঙ্গলবার হাইকোর্ট তাঁর প্রার্থীতা ফিরিয়ে দেন।
এ ব্যাপারে শাহাদাত হোসেন বলেন,আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে প্রার্থীতা ফিরে না পাওয়ার জন্য। তিন দিন সরকার পক্ষের সাথে আইনী লড়াই করে আজ আমি আমার প্রার্থীতা ফিরে পেয়েছি।
৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৫ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৮০ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৭৩ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৮৩ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
২১২ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
২১৫ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে