কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি, এলিন ফুড প্রডাক্টস্ এর পরিচালক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা গোলাম শরীফ চৌধুরী পিপুল। নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকে পিপুল চৌধুরী কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ এলাকার প্রত্যন্ত অঞ্চলসহ পুরো এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। 


তারই ধারাবাহিকতায় আজ শনিবার বিকেলে উপজেলার চরএলাহী  ইউনিয়নের গাংচিল এলাকার ৭নং ওয়ার্ড ও চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ করেন। এ ছাড়াও তিনি চরকাঁকড়া ইউনিয়নের নতুনবাজার,বসুরহাট পৌরসভার জামাইরটেকে গণসংযোগ করেন। এসময় তিনি বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। 


এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম রাহাত, যুবলীগের কেন্দ্রীয় নেতা নুরুল করিম জুয়েল, নারী নেত্রী আকতার জাহান বকুল,চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়দল হক কচি,কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার শিফা।আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জসিম উদ্দিন ও ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার।

আরও খবর