কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে ১৩টি মন্দিরে অনুদান দিলেন - হাসনা জসীম উদ্দিন মওদুদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার ১৩টি মন্দিরে ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা অনুদান দিলেন বেগম হাসনা জসীম উদ্দিন মওদুদ।

মঙ্গলবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর নিজ বাড়িতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময়কালে সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ বলেন, আমি আপনাদের সকলকে চিনি। আপনারা সবাই ব্যারিস্টার মওদুদ আহম্মেদের বন্ধু আমার ভাই। আমি আজ আপনাদের খোঁজ খবর জানতে চাই আপনারা কেমন আছেন। আপনাদের কোন সমস্যা হলে আমাকে জানাবেন। পরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ বাবুর হাতে ১৩টি মন্দিরের জন্য নগদ ৫হাজার টাকা করে ৬৫হাজার টাকা তুলে দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও চৌধুরীহাট ডিগ্রী কলেজের গর্ভনিং বোর্ডের সভাপতি মাহমুদুর রহমান রিপন। 

এছাড়াও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান পাবেল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বয়ক হোসেন মোঃ এরশাদ, সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক অর্জুন কুমার দাস ও যুগ্ম সম্পাদক অসীম মজুমদার প্রমুখ।
আরও খবর