কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মুছাপুর জিয়ামঞ্চের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ মুছাপুর জিয়ামঞ্চের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মুছাপুর ইউনিয়ন বিএনপি। শনিবার সন্ধ্যায় মুছাপুর বিএনপির কার্যালয় এক অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবদুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার, সিনিয়র সহসভাপতি মাওলানা শেখ ফরিদ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মাঝি। এছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

নবগঠিত ৪৩ সদস্য বিশিষ্ট মুছাপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আবদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক উল্যাহ নেতা মেম্বার, এবং যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল রাসেল, মজিবুর রহমান খাজা, মহি উদ্দিন ও মোঃ আলা উদ্দিন-সহ কমিটির অন্যান্য নেতারা এই শুভেচ্ছা গ্রহণ করেন। 

নেতারা নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জিয়ামঞ্চের নেতাদের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

জিয়ামঞ্চের নবগঠিত কমিটির নেতারা মুছাপুর ইউনিয়ন বিএনপির এই শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

আরও খবর