কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জে মাওলানা আবদুল হালিম ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ প্যাকেট ইফতার বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬০০ প্যাকেট ইফতার বিতরণ করেছে মাওলানা আবদুল হালিম ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভাসহ পুরো উপজেলায় এই ইফতার বিতরণ করা হয় ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইলের উদ্যোগ ও সম্পূর্ণ অর্থায়নে।

ইফতার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী।

বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং পৌর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হালিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ উদ্দিন শাহীনসহ কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আবদুল হালিম ফাউন্ডেশন বিভিন্ন সময়ে দুস্থ ও অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা দিয়ে আসছে। রমজান মাস উপলক্ষে তাদের ইফতার বিতরণ কর্মসূচি স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

আরও খবর