কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ, শুক্রবার স্থানীয় একটি মসজিদে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর আবুল হাসেম।

মাহফিলে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড সিরাজপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কাশেম খাঁন। ইফতার মাহফিলের শুরুতে বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ ইসলামের আদর্শ অনুসরণে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান।

এ ধরনের ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান সমাজে একতা এবং ভ্রাতৃত্ববোধের দৃঢ় বন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরও খবর