কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৮হাজার ৫শ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নোয়াখালীতে উদয় এইড ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে উদয় এইড ফাউন্ডেশন আয়োজিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভুঞা উপজেলার ৮হাজার ৫শ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। 


শুক্রবার সকালে এমসিকিউ পদ্ধতিতে একযোগে ১১টি পরীক্ষা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১১টি স্কুল ও মাদ্রাসার ৫ম থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। 


ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট মামুনুর রশীদ মামুনের পুষ্ঠপোষকতায় ও আয়োজনে বৃত্তি পরীক্ষা কেন্দ্র সমূহে পরিদর্শন করেন, সহকারী এটর্নি জেনারেল  (ডিএজি) এডভোকেট আবদুল কাদের ভুঁইয়া, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীরসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। 


পরীক্ষা পরিদর্শন শেষে উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুন বলেন, “আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতেই আমাদের এ আয়োজন। আগামীতে নোয়াখালীর প্রতিটি উপজেলায় এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।”


উদয় এইড ফাউন্ডেশনের এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর