উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যানের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ মিছিল

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর উপজেলার একাংশ) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে ও অপপ্রচারের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের মেট্রো টাওয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভীন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রৌশন আক্তার, সাবেক পৌর কাউন্সিলর জোসনা আক্তার, নাইমা ফেরদৌস ববিসহ কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে পৃথক পৃথক ভাবে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত; রাজধানীর মোহাম্মদপুর থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩শ জনের বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধী হত্যা মামলা হয়। মোহাম্মদপুর থানার ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরের মামলা নং-৫৮(৯) ২৫’ তে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামকে ২৯৭নং আসামী করা হয়। ওই মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকেও আসামী করে।


আরও খবর